
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন–ভোলা সড়কের চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। ইউনিট লিডার মো. মনিরুল হকের নেতৃত্বে আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আঃ মান্নান (৫৮) ও মো. রিফাত (১৮)-কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মনিরুল হক জানান, ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষের সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এসটি/এম
আপনার মতামত লিখুন :