
ভোলার চরফ্যাশন উপজেলায় স্বাস্থ্য বিভাগের ফ্রন্টলাইন স্টাফ (HI, AHI, HA, FWA) এবং সেবা প্রদানকারী নার্স, মিডওয়াইফ, FWV ও CHCP দের অংশগ্রহণে ১৩-১৪ মে ২০২৬ দুই দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা বিষয়ক MNCAH (Maternal, Newborn, Child and Adolescent Health), কৈশোরকালীন সুস্থতা (Adolescent Well-being), আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা (IPC) এবং কমিউনিটি এনগেজমেন্ট (CE) বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের পুরো সময় জুড়ে অংশগ্রহণকারীদের জন্য ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও ব্যবহারিক সেশন পরিচালনা করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এবং আরএমও ডাঃ মাকলুকুর রহমান।
সেশনসমূহ পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী সজীব রহমান,ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মারুফা সুলতানা এবং প্রজেক্ট অফিসার জগন্নাথ রায়।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং কমিউনিটি পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :