সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ঢালচর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজি নেছার উদ্দিনের গণসংযোগ


Songbad Times প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ১:২৮ অপরাহ্ন / ০
ঢালচর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজি নেছার উদ্দিনের গণসংযোগ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজি নেছার উদ্দিন।

তিনি ঢালচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ আইচা থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে দক্ষিণ আইচা থানা কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার ঢালচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও তুলাগাছি বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, জেলে ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি নিজের সম্ভাব্য প্রার্থিতার কথা তুলে ধরে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে কাজি নেছার উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। জনগণ তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করলে ঢালচর ইউনিয়নকে আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, “আমাদের নেতা ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দিকনির্দেশনায় আমি একটি আধুনিক ও সমৃদ্ধ ঢালচর ইউনিয়ন গড়ে তুলতে চাই। বিশেষ করে দীর্ঘদিনের নদীভাঙনসহ এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চাই।”

কাজি নেছার উদ্দিন বলেন, ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ঢালচরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।

এসটি/এম