সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নয়নকে সাধারণ সম্পাদক করায় চরফ্যাশনে কৃষকদলের আনন্দ মিছিল


Songbad Times প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন /
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নয়নকে সাধারণ সম্পাদক করায় চরফ্যাশনে কৃষকদলের আনন্দ মিছিল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ভোলার চরফ্যাশনে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষকদল।

শনিবার (৮ জুন) বিকেলে উপজেলা সদরের বিআরডিবি চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। তারা বলেন, নয়নের নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

সমাবেশে নেতা-কর্মীরা ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত’, ‘তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন’ এবং ‘মুন্না-নয়ন পরিষদ, সবার সেরা পরিষদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি ইমদাদুল ইসলাম (রনি মিন্টিজ), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউনুছ বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. হারুন মিয়া,দক্ষিণ আইচা থানা কৃষকদলের সভাপতি নেসার কাজী প্রমুখ। এছাড়া থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

এসটি/এম