জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন ভোলার মঞ্জু


Songbad Times প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন /
এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন ভোলার মঞ্জু

ভোলা প্রতিনিধি:জাতীয় যুব শক্তি এনসিপির প্রথম জাতীয় কাউন্সিলে ভোলার শাহাদাত খন্দকার মঞ্জুকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে নির্বাচিত করা হয়েছে।

একই কাউন্সিলে এডভোকেট তারিকুল ইসলাম সভাপতি, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক এবং রিফাত রশিদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

শাহাদাত খন্দকার মঞ্জু দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা এবং কর্মী ব্যবস্থাপনায় তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

নতুন দায়িত্বে তিনি বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠন এবং দলীয় কার্যক্রম তৃণমূল পর্যন্ত বিস্তারে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসটি/এম