সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত‎


Songbad Times প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ২:২৮ অপরাহ্ন /
চরফ্যাশনে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত‎

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্টিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো.নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড.নজরুল ইসলাম শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খাইরুল ইসলাম মল্লিক,তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মো.আলী আজম শরীফ,পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মুহম্মদ রিয়াজ উদ্দীন, ভোলা জেলা বিএনপির সদস্য হাজী হেলাল উদ্দিন টিপু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই কংগ্রেসে কৃষকেরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পান, যা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।

এসময় আরও উপস্থিত ছিলেন, চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি কামাল গোলদার, সিনিয়র সহসভাপতি কামাল মিয়াজি,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকসহ প্রায় শতাধিক মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।

এসটি/এম