সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

কোম্পানীগঞ্জে আলহাজ্ব আবুল মোবারক কল্যাণ ফাউন্ডেশন’র শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন


Songbad Times প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ৯:১৯ অপরাহ্ন /
কোম্পানীগঞ্জে আলহাজ্ব আবুল মোবারক কল্যাণ ফাউন্ডেশন’র শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জনতা বাজারে আলহাজ্ব আবুল মোবারক কল্যাণ ফাউন্ডেশন’র শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৫ মার্চ (বুধবার) কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের জনতা বাজারে আলহাজ্ব আবুল মোবারক কল্যাণ ফাউন্ডেশন’র অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,২ নং চরপার্বতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী হানিফ আনসারী, সাবেক সফল চেয়ারম্যান জনাব নুরুল আমিন, ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মামুন, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মাস্টার ইমাম হোসেন।

আলহাজ্ব আবুল মোবারক কল্যাণ ফাউন্ডেশন’র শুভ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন,মাওলানা শামসুল আরেফিন মাছুম, আলম কমান্ডার, মোস্তফা মেম্বার, মিলনসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, স্নেহধন্য নতুন প্রজন্মের তরুন যুবকগণ।

সবার উপস্থিতিতে সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েছে আবুল মোবারক কল্যাণ ফাউন্ডেশন’র পরিচালকবৃন্দ।

আল মোবারক ফাউন্ডেশনের  ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক,ইমাম হোসেন কিরন বলেন,
আমাদের লক্ষ হলো:
• অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো
• এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তা
• চিকিৎসা সহায়তা প্রদান
• শিক্ষা উপকরণ বিতরণ
• সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা।

আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের একমাত্র শক্তি।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, ফাউন্ডেশনের সভাপতি ও সোনালী লাইফ ইন্সুইরেন্সের বসুরহাট মেট্রো’র ইউনিট ম্যনেজার দেলোয়ার হোসাইন।

এসটি/এম