সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর উত্তলন


Songbad Times প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন /
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর উত্তলন

ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর উত্তলনের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় জোসনা বেগম নামের এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর ভাবে আহত হয়েছে বলে অভিযোগ করেন আহত নারীর স্বামী মো. আবদুল হালিম।

(গত ৯ মার্চ সোমবার) সকালে মোতাহার নগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের স্বর্ণকার বাড়িতে এ ঘটনা ঘটে।

এই বিষয়ে ভুক্তভোগী মো. আব্দুল হালিম অভিযোগ করে বলেন, আমি আমার ওয়ারি ও ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘ ৪৮ বছর ধরে ৮ শতাংশ ২৯ পয়েন্ট জমি ভোগদখল করে আসছি। হঠৎ করে আমার ভাই আবুতাহের স্বর্ণকার ও তার ছেলেরা আমার জমি দখলের চেষ্টা করলে আমি আদালতের সহযোগিতা নেই। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক একটি নোটিশ জারির মাধ্যমে প্রকাশ করা হয় যে নিজ নিজ অবস্থানে থাকিয়া বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায়া রাখিয়া যে পক্ষ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করিবে তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হইবে।

মামলার শুনানি হয়েছে গত ১০ মার্চ থেকে আগামী ২৭ এপ্রিল তারিখ পর্যন্ত আদালতে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু আবুতাহের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে ঘর উত্তলনের কার্যক্রম শুরু করেছে। তখন আমার স্ত্রী জোসনা বেগম বাঁধ দিতে গেলে আবুতাহের স্বর্ণকার এর নেতৃত্বে পারবেজ, ফাহাদ, ফয়সাল, ইয়ানুর, ফাহিমা, সুমন, সিমা এলোপাতাড়ি ভাবে আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে। এখন আমার স্ত্রী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত আবুতাহের স্বর্ণকার এর ছেলে পারবেজ জানান, আমাদের পূর্বের ঘরের নতুন করে কাজ করতেছি। আগের ঘর জরাজীর্ণ অবস্থায় থাকায় আমাদের থাকতে কষ্ট হচ্ছে, স্থানীয় গন্যমান্য ব্যাক্তির সাথে পরামর্শ করে মানবিক দৃষ্টিতে আমরা কাজ করতেছি। আমরা ঘর উত্তলন করার জন্য আদালতে আবেদন করেছি।

এসটি/এম