সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

মাদক ও চাঁদাবাজিমুক্ত আমতলী পৌরসভা গড়ার অঙ্গীকার তুহিন মৃধার


Songbad Times প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন /
মাদক ও চাঁদাবাজিমুক্ত আমতলী পৌরসভা গড়ার অঙ্গীকার তুহিন মৃধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি:পৌরসভা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও বরগুনার আমতলী পৌরসভায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। সম্ভাব্য মেয়র প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। এর মধ্যে আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও তরুণ সমাজসেবক মো. তুহিন মৃধার নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে গণসংযোগ করে তিনি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলে স্থানীয়দের দাবি। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মো. তুহিন মৃধা বলেন, “জনগণের অকুণ্ঠ সমর্থন পেলে আমতলী পৌরসভাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার পাশাপাশি বেকার নারী-পুরুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।”

উল্লেখ্য, তিনি আমতলী পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুস ছত্তার মৃধার পুত্র। ২০১০ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে সম্মানজনক ভোটও পেয়েছিলেন তিনি।

স্থানীয় একাধিক ভোটারের মতে, তরুণ ও ভদ্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন তুহিন মৃধা। মো. জসিম নামের এক ভোটার বলেন, “শান্ত স্বভাব ও ভালো ব্যবহারের কারণে তুহিন মৃধা জনপ্রিয়তায় এগিয়ে আছেন।”

এদিকে এক বিবৃতিতে মো. তুহিন মৃধা আমতলী পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এসটি/এম