
আমতলী (বরগুনা) প্রতিনিধি:উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও বরগুনার আমতলী উপজেলায় বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যেই নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নতুন করে আলোচনায় উঠে এসেছে আমতলী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তরুণ সমাজসেবক মো. শফিউল বাশার লালনের নাম। স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন বলে জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দিন-রাত গণসংযোগ চালিয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।
সম্ভাব্য প্রার্থী শফিউল বাশার লালন বলেন, “জনগণের অকুণ্ঠ সমর্থন পেলে আমি আমতলী উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
নির্বাচন ঘিরে আমতলীতে রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে উত্তাপ, আর সেই সঙ্গে আলোচনায় আসছেন নতুন মুখ ও সম্ভাবনাময় প্রার্থীরা।
এসটি/এৃম
আপনার মতামত লিখুন :