
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর থেকে বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের নেতৃত্বে চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলের বার্তা পৌঁছে দেন তিনি, এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন।
গণসংযোগকালে দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সবুজ খান বলেন, আমরা চাই নির্বাচনে জনমত সঠিকভাবে প্রতিফলিত হোক। জনগণ যেন বিনা বাধায় ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। চরমানিকা ইউনিয়নের প্রতিটি মানুষকে আমরা জানাতে চাই যে বিএনপি তাদের জন্য উন্নয়নমূলক কার্যক্রম ও সামাজিক সেবা নিয়ে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ভোলা-৪ আসনের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে জয়যুক্ত করুন।
এই সময় দক্ষিণ আইচা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :