
মো.দুলাল হোসেন , (বাউফল, পটুয়াখালী):পটুয়াখালীর বাউফলে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সাবেক এমপি ও পটুয়াখালী- ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় সাবেক সংসদ সদস্যর নাজিরপুর বাংলাবাজারস্থ বাসভবনের সামনে থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এরপর স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় মিছিলে বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরান, সাবেক এমপির পুত্র রাইয়ান আকাশ তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজয় র্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিজয়োল্লাসে মুখরিত হয়ে ওঠে বাউফল শহর।
এসটি/এম
আপনার মতামত লিখুন :