সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চিরিরবন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন /
চিরিরবন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ চিরিরবন্দরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ ঘটিকায় উপজেলার ৫নম্বর আব্দুলপুর ইউনিয়নের বলাইবাজার শারদীয় দূর্গা মন্দির চত্বরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

শারদীয় দূর্গা মন্দির কমিটির সভাপতি বাবু মনমোহন রায়ের সভাপতিত্বে চিরিরবন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু বিকাশ কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ননী গোপাল রায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম (মমিন), চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ নুর আলম সরকার দুলু, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ, অমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় হিন্দু ধর্মলম্বীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা বজায় রাখা, মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সর্বস্তরের সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসটি/এম