জরুরী নাম্বার সমূহ :

নদীতে ভাসছিলো বৃদ্ধের মরদেহ


admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন /
নদীতে ভাসছিলো বৃদ্ধের মরদেহ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে বুড়া গৌরঙ্গ নদী থেকে আবদুল মালেক নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে আবদুল্লাহপুর ইউনিয়নের সুলতানের খেয়া ব্রীজ সংলগ্ন এলাকার নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ ভোলার বোরহান উদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মৃত মকবুল আহাম্মদের ছেলে।

স্বজনরা জানান, নিহত বৃদ্ধ আবদুল মালেক আবদুল্লাহপুর ইউনিয়নের মেয়ের শ্বশুর বাড়ি থেকে বোরহানউদ্দিনে নিজ বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। তার পারিবারে সদস্যরা অনেক খোঁজা খুঁজি করেও তার কোন সন্ধান পাননি। সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নদী থেকে মরদেহ উদ্ধারের একটি পোষ্ট দেখে তারা মরদেহটি শনাক্ত করেন।

নৌ-পুলিশে উপ-পরিদর্শক জ্ঞান কুমার দাস জানান,ঘটনাস্থল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে।ন পরিবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

এসটি/এমএইচ