সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

বাউফলে জামায়াতের বর্ণাঢ্য বিজয় র‍্যালি, নেতৃত্বে ড. শফিকুল


Songbad Times প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন /
বাউফলে জামায়াতের বর্ণাঢ্য বিজয় র‍্যালি, নেতৃত্বে ড. শফিকুল

মো.দুলাল হোসেন,বাউফল (পটুয়াখালী):পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক বিজয় র‍্যালির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন,
“বিজয়ের প্রকৃত তাৎপর্য হলো একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অধিকার নিশ্চিতকারী রাষ্ট্র গড়ে তোলা। যেখানে মানুষ ন্যায়বিচার পাবে এবং কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না।”

তিনি আরও বলেন,“ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয়। এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে এবং বিজয়ের প্রকৃত সার্থকতা অর্জিত হবে।”

ড. মাসুদ মহান বিজয় দিবসের আদর্শকে একটি ন্যায়নিষ্ঠ, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।

তার নেতৃত্বে বিজয় র‍্যালিটি বাউফল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাগুজিপুল এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড।

র‍্যালিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজয়ের উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাউফল শহর।

এসটি/এম