সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

বাউফলে অসহায় দুঃস্হ ও শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:২০ অপরাহ্ন /
বাউফলে অসহায় দুঃস্হ ও শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


মো.দুলাল হোসেন,বাউফল॥
পটুয়াখালীর বাউফল উপজেলার মার্কেন্টাইল ব্যাংক (পিএলসি) লিমিটেড কালাইয়া শাখার উদ্যোগে আজ বুধবার অসহায় দুঃস্হ ও স্থানীয় নুরানী ও হাফেজি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে তিনশো কম্বল বিতরণ করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটি লিমিটেডের চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমের সৌজন্যে আজ বেলা ১১ টার দিকে কালাইয়া ধান হাট এলাকায় ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কালাইয়া শাখার ব্যবস্থাপক মো. আল মামুন, কর্মকর্তা মো. নাজমুল হক ও মো. ইমাম হোসেন প্রমুখ।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি কালাইয়া শাখার ব্যবস্থাপক মো. আল মামুন বলেন প্রতি বছরের ন‍্যায় এ বছর আমরা কম্বল বিতরণ করেছি। আমরা অসহায় দুঃস্হ ও স্থানীয় নুরানী ও হাফেজি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে ৩০০কম্বল বিতরণ করেছি।

এসটি/এমএইচ