
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে বাংলালদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকের বাবা মরহুম এ এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) উপজেলার চর-মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর হাওলাদার বাড়ির প্রাঙ্গনে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম এ এম মান্নান হাওলাদার পুত্র স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজী।
এছাড়া, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও মিলাদ মাহফিলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক তার বাবা এ এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাতের জন্য উপস্থিত সবার দোয়া কামনা করেন।
এসময় তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি। এখন এই দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। বিশেষ করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এর মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কার আহবান জানান তিনি।
তিনি স্থানীয় নেতাকর্মীদের ইফতার ও দোয়া মাহফিল অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে ঢাকা থেকে শনিবার দুপুর ২টায় চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসটি/এমএইচ
আপনার মতামত লিখুন :