
সেলিম রানা,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজার শাখার বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন, যেখানে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চর আইচা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক (উপ-ব্যবস্থাপক) মো.আবু ইউসুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল কাশেম শাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্যাহ, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা মো.শামসুদ্দিন সোহাগ, কর্মকর্তা মো.দ্বীন ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘আর্থিক সচেতনতা আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা ভবিষ্যতে তাদের স্বাবলম্বী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।’
অনুষ্ঠান শেষে বাংলাদেশ কৃষি ব্যাংক, দক্ষিণ আইচা বাজার শাখার পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মাস্ক বিতরণ করা হয়।
এসটি/এমএইচ
আপনার মতামত লিখুন :