সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা


Songbad Times প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ১০:০০ অপরাহ্ন /
লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ভোলার লালমোহন উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার বিকেলে উপজেলার নাঙ্গলখালি এলাকার হেলাল সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল এবং উৎপাদিত পণ্যের যথাযথ প্যাকেজিং ব্যবস্থাও ছিল না। এ ধরনের অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসটি/এম