সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

লালমোহনে ডাকাতির সময় নারীকে কুপিয়ে হত্যা


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন /
লালমোহনে ডাকাতির সময় নারীকে কুপিয়ে হত্যা

শাকিল খান, লালমোহন (ভোলা)॥ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙ্গুটিয়া গ্রামে ডাকাতির ঘটনায় আকিমজান (২৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে ডাকাতরা তোফাজ্জল হোসেনের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে গৃহকর্তা তোফাজ্জল হোসেন ও তার পুত্রবধূ তানিয়াকে অজ্ঞান করে ফেলে। এসময় জেগে উঠলে তোফাজ্জলের দ্বিতীয় স্ত্রী আকিমজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ডাকাতরা। পরে তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ঘটনার সময় তানিয়ার স্বামী রফিকুল ইসলাম অন্য বাড়িতে ছিলেন। সকালে স্থানীয়রা বাড়ির দরজা ভাঙা অবস্থায় দেখে ভেতরে প্রবেশ করে তিনজনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ আকিমজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত তোফাজ্জল ও তানিয়াকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের পরিবার থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসটি/এম