সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র দাখিল


Songbad Times প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন /
ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র দাখিল

ভোলা প্রতিনিধি॥আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন:ভোলার চার সংসদীয় আসনে ১ নারীসহ ৩১ প্রার্থীর মনোনয়ন দাখিল

এ সময় নির্বাচন আচরণবিধি মেনে প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ পাঁচজন করে নেতাকর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন— বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবুল মোকারম কামাল উদ্দিন, আমজনতা দলের প্রার্থী মো. জালাল উদ্দিন রুমী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে মো. আবুল কালাম, স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মিজানুর রহমান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ভোলা-৪ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চরফ্যাশন উপজেলা কার্যালয়ে পাঁচজন এবং ভোলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পুরো মনোনয়ন দাখিল প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে তিনি জানান।

এসটি/এম