সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ভোলায় চেকপোস্ট বসিয়ে রাতভর র‍্যাবের তল্লাশি


admin প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন /
ভোলায় চেকপোস্ট বসিয়ে রাতভর র‍্যাবের তল্লাশি

ভোলা প্রতিনিধি॥চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার লক্ষে ভোলায় চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে র‍্যাবের এই পদক্ষেপ।

বৃহস্পতিবার (৬ মার্চ) মধ্যরাতে শহরের সরকারি স্কুল সংলগ্ন বক পোয়ারা পয়েন্টে চেকপোস্ট বসিয়ে র‍্যাব তল্লাশি চালায়।

চেকপোস্ট বসিয়ে ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশা থামিয়ে কাগজপত্র যাচাইসহ চালানো হয় তল্লাশি। পাশাপাশি সড়কে চলাচল করা মোটরসাইকেলের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মোটরসাইকেল চালকদের অবহিত করা ও ওই সকল যানবাহনে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চায় র‍্যাব-৮ এর সদস্যরা।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমাদের এই তল্লাশি। অপরাধ দমনে শহরজুড়ে আমাদের টহল ও চেকপোস্ট বসানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় জনগণকে যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধও করেন তিনি।

এসটি/এমএইচ