সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ভারত থেকে আসা আওয়ামী-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন /
ভারত থেকে আসা আওয়ামী-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক॥নিউজ ডেস্ক॥রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বিদেশ ফেরত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আব্দুল হাই এবং মতিঝিল ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান বাদল। আওয়ামী লীগ নেতা মোস্তফা গণঅভ্যূত্থানের পর ভারতে পালিয়ে যান এবং পরবর্তীতে নেপাল হয়ে দেশে ফিরে আসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা ৫ আগস্টের পর ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে নেপাল হয়ে দেশে ফেরেন। দেশে ফিরে তারা আন্দোলনকে চাঙ্গা করতে কাজ শুরু করেন। সম্প্রতি, তাদের নেতৃত্বে গুলিস্তান ও পল্টন এলাকায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সূত্র আরও জানায়, মিছিলে তারা উপস্থিত ছিলেন এবং পেছন থেকে অর্থদাতার ভূমিকা পালন করছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তারা একাধিক হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে নতুন সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে, এবং তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে।

এসটি/এমএইচ