সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

নয়া দিগন্ত পাঠক ফোরামের উদ্যোগে সাংবাদিক পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা দোয়া


admin প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ১১:২২ অপরাহ্ন /
নয়া দিগন্ত পাঠক ফোরামের উদ্যোগে সাংবাদিক পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা দোয়া

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আমার সংবাদ চরফ্যাশন প্রতিনিধি নুরুল্লাহ ভুঁইয়ার সদ্য প্রয়াত পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক নয়া দিগন্ত পাঠক ফোরামের পক্ষ থেকে বুধবার (৭ই মে) আসরবাদ চরফ্যাশন সরকারী কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় দোয়া মাহফিলে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,নয়া দিগন্ত পাঠক ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, চরফ্যাশন প্রেসক্লাবের সম্পাদক কামাল গোলদার,উপজেলা জামাতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন প্রমুখ।

পরে চরফ্যাশন সরকারী কলেজের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়া মোনাজাতে অংশ নেন চরফ্যাশন বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু, চরফ্যাশন প্রেসক্লাব সহ সভাপতি কামাল মিয়াজী, এম আবু সিদ্দিক, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা,চরফ্যাশন রিপোটর্স ইউনিটির সভাপতি নোমান সিকদার,এডভোকেট এনামুল হক রায়হান,অধ্যক্ষ হুমায়ুন সরমান,অধ্যক্ষ নুরুদ্দিন,রুহুল আমিন,রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ,আলমগীর প্রমুখ।

এ সময় দোয়া মাহফিলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অংশ গ্রহণ করেন।

এসটি/এমএইচ