
ঐতিহাসিক ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাশনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ১২ শহীদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ উপলক্ষে প্রথমে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মালিক মুন্সি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ ফজলে রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই সময়ে উপজেলার নজরুল নগর, হাজারীগঞ্জ, আহমেদপুর, নুরাবাদ, ওসমানগঞ্জ, চর মাদ্রাজ, নীলকমল, ওমরপুর ও রসুলপুর ইউনিয়নে অবস্থিত শহীদদের কবর জিয়ারত করেন সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। তাঁরা শহীদদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অন্যন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এসটি/এম
আপনার মতামত লিখুন :