সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের


Songbad Times প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন /
চরফ্যাশনে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ভোলার চরফ্যাশনে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরনবী (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই পারভেজ।

সোমবার (২ জুন) রাতের দিকে উপজেলার শশীভূষণ থানার কলেরহাট রাস্তার মাথার দক্ষিণ পাশে (চরফ্যাশন-দক্ষিন আইচা) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিম পাড়া এলাকার বাসিন্দা। তিনি শানু বেপারীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক।
আহত পারভেজ একই এলাকার আলমগীরের ছেলে এবং তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই ।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দ্রুতগামী কাভার্ডভ্যানটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরনবী গুরুতর আহত হন এবং পরে মৃত্যু হয়। আহত পারভেজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসটি/এমএইচ