জরুরী নাম্বার সমূহ :

ঈদের দিনে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু


Songbad Times প্রকাশের সময় : জুন ৭, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন /
ঈদের দিনে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে ঈদের দিনে পুকুরে মাছ ধরতে গিয়ে মো. রাসেল (২৮) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (৭ জুন) বিকেলে পূর্ব চরউমেদ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেল রায়চাঁদ এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মো. নুরনবীর ছেলে।

জানা গেছে, ঈদের ছুটিতে পূর্ব চরউমেদ গ্রামের মঞ্জু মিয়ার পুকুর থেকে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। মাছ ক্রয় করে পুকুর সেচের জন্য মটরচালিত পানির পাম্প ব্যবহার করছিলেন রাসেল। এসময় মটরের সাথে সংযুক্ত বৈদ্যুতিক তারে লিক থাকায় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তার পরিবারকে খবর দেন। পরে স্বজনরা এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, পুকুরে বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। ঈদের আনন্দের দিনে এমন একটি প্রাণহানির ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এসটি/এমএইচ