সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শিল্পী বেগমের


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৫, ১২:০৭ অপরাহ্ন /
অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শিল্পী বেগমের

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ), লালমোহন (ভোলা)॥ভোলার লালমোহনে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এক নারী, শিল্পী বেগম।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে লালমোহন প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

লিখিত বক্তব্যে শিল্পী বেগম জানান, গত ২৫ জুলাই একটি কুচক্রী মহল তাকে জোরপূর্বক ব্যবহার করে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে একটি ভিডিও রেকর্ড করায়। পরবর্তীতে ওই ভিডিওটি ভিন্ন উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

সংবাদ সম্মেলনে শিল্পী বেগম স্পষ্টভাবে জানান, তিনি নিজে ওই ভিডিওর কোনো সত্যতা স্বীকার করেন না এবং এটি সুকৌশলে সাজানো ও বিভ্রান্তিকর। তিনি এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসটি/এম