সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনের ঢালচরে চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ


Songbad Times প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ১:১৮ অপরাহ্ন / ০
চরফ্যাশনের ঢালচরে চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশন উপজেলার ১৯ নং ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. জসিম পাটওয়ারী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নকে আধুনিক ও সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন।

সোমবার ঢালচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও তুলাগাছি বাজারে গণসংযোগ করেন জসিম পাটওয়ারী। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, জেলে ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থানের কথা তুলে ধরে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে জসিম পাটওয়ারী বলেন, তাঁর চাচা ঢালচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন মানুষের কল্যাণে কাজ করেছেন। চাচার সততা ও জনসেবার আদর্শ অনুসরণ করে তিনিও ইউনিয়নবাসীর পাশে থাকতে চান।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। জনগণ তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করলে ঢালচর ইউনিয়নকে আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

জসিম পাটওয়ারী বলেন, “আমাদের নেতা ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের দিকনির্দেশনায় একটি আধুনিক ও সমৃদ্ধ ঢালচর ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। বিশেষ করে দীর্ঘদিনের নদীভাঙনসহ এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চাই। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, ইউনিয়নবাসীর সমর্থন পেলে ঢালচরের উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।

এসটি/এম