সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

খাল খননে বদলাবে কৃষকের ভাগ্য — বয়াতির খাল খননের উদ্বোধনে এমপি নয়ন


Songbad Times প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন /
খাল খননে বদলাবে কৃষকের ভাগ্য — বয়াতির খাল খননের উদ্বোধনে এমপি নয়ন

ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে বয়াতির খাল খনন কাজের উদ্বোধন করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুর ইসলাম নয়ন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নুর ইসলাম নয়ন বলেন, “সরকার কৃষিবান্ধব উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। বয়াতির খাল খনন সম্পন্ন হলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। গ্রামীণ অবকাঠামো ও কৃষির উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় কৃষিজমিতে পানি নিষ্কাশন ও সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ফলে কৃষকদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল। খাল খননের উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

অনুষ্ঠানে বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে খাল খনন সম্পন্ন করার আহ্বান জানান।

এসটি/এম