সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশন-মনপুরার ২১ পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান


Songbad Times প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ১:৩৩ পূর্বাহ্ন /
চরফ্যাশন-মনপুরার ২১ পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান

ভোলা প্রতিনিধি॥শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ভোলার চরফ্যাশন ও মনপুরার ২১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ অনুদান বিতরণ করেন।

গত সোমবার ২৯ সেপ্টেম্বর থেকে বুধবার ১ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন। এসময় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেন তিনি।

অনুদান প্রদানকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মিঠু, শ্রমিক দলের সভাপতি মির আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এসময় নাজিম উদ্দিন আলম বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বিএনপির ইতিহাসে কখনও সনাতন ধর্মাবলম্বীদের ওপর জুলুম-অত্যাচার, জমি বা ব্যবসা প্রতিষ্ঠান দখলের প্রমাণ নেই। রাজনৈতিক স্বার্থে কিছু কুচক্রী মহল বারবার মিথ্যা অপপ্রচার চালালেও তা টিকে থাকবে না।”

এসটি/এম