সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

লালমোহনে সড়ক নিরাপত্তায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন /
লালমোহনে সড়ক নিরাপত্তায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান

ভোলার লালমোহনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার শাহবাজপুর কলেজ সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

নৌবাহিনীর সাবঃ লেফটেন্যান্ট মীর আকিব মোস্তাফিজ (এক্স), বিএন এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় নৌবাহিনী ও থানা পুলিশের একটি দল।

অভিযান চলাকালে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় একাধিক মোটরসাইকেল ও ট্রাক আরোহীকে আটক ও জরিমানা করা হয়। তল্লাশির আওতায় ছিল মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস,ট্রাক,কাভারব্যান।

কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেট জানান, দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান চলমান থাকবে। তারা বলেন, “অনেক মোটরসাইকেল চালক হেলমেট পরিধান করেন না এবং অতিরিক্ত গতিতে যানবাহন চালান—এগুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও জানান, দুষ্কৃতিকারীদের দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য—সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচলের পরিবেশ তৈরি করা।

এসটি/এম