সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ভোলায় স্বাস্থ্যসেবায় বঞ্চিত সাধারণ মানুষ: এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া


Songbad Times প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন /
ভোলায় স্বাস্থ্যসেবায় বঞ্চিত সাধারণ মানুষ: এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, “স্বাধীনতার পর থেকে ভোলার মানুষ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চরমভাবে বঞ্চিত হয়ে আসছে। আজও এই জেলায় একটি মেডিকেল কলেজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক স্বাস্থ্যসেবা। এই কর্মসূচির অংশ হিসেবেই চরফ্যাশন ও মনপুরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। শুধু লিফলেট বিলি করে নয়, বাস্তব প্রয়োগের মাধ্যমে মানুষকে পরিবর্তনের স্বাদ দিতে চাই।

বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টায় চরফ্যাশন উপজেলার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের চতুর্থ দিনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

চিকিৎসা নিতে আসা নুরাবাদ ইউনিয়নের নুরইসলাম (৬৫), মকবুল আহাম্মেদ (৮৫) ও সেতারা বেগম বলেন, “আমরা প্রায় চোখে দেখতে পাচ্ছিলাম না। বিনামূল্যে চিকিৎসা, চশমা ও ড্রপ পেয়ে আবার আলো দেখতে পারছি। এজন্য আমরা এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা ও দুলারহাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া ঘোষেরহাট, ঢালিরহাট, শিবা চৌমুহনীসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। একই দিন সন্ধ্যায় তিনি চরফ্যাশন কেন্দ্রীয় কালী বাড়ি ও হরী বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন।

এসটি/এম