সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ভোলায় ‘দৈনিক বাংলাদেশ বাণী’র ঈদ পুনর্মিলনী


Songbad Times প্রকাশের সময় : জুন ৯, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন /
ভোলায় ‘দৈনিক বাংলাদেশ বাণী’র ঈদ পুনর্মিলনী

বরিশাল বিভাগে সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী–এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ভোলায়।

রোববার (৮ জুন ২০২৫) বেলা ১১টায় ভোলা সদর উপজেলার উপশহর কুঞ্জেরহাটের গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ মিলনমেলায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক বাংলাদেশ বাণী’র উপদেষ্টা সম্পাদক এবং ভোলা সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন হাওলাদার বলেন,“আমরা ভিন্নধারার সাংবাদিকতা গড়ে তুলতে চাই। যারা মফস্বলে প্রতিকূলতা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ বাণী পরিবারের সাংবাদিকদের জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হবে—যাতে তারা বা তাদের পরিবার কোনো সংকটে পড়লে পাশে দাঁড়ানো যায়।”

তিনি আরও জানান, পত্রিকাটিকে পুরোপুরি ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং জাতীয় পর্যায়ে প্রকাশনার লক্ষ্যে কাজ চলছে।

সভাপতির বক্তব্যে সম্পাদক আযাদ আলাউদ্দীন বলেন,“গত নভেম্বর থেকে সম্পাদনার দায়িত্ব নেওয়ার পর আমরা বিশ্বাস করেছি, সত্যের পাশে থাকলে পাঠকের ভালোবাসা পাওয়া যায়। আজ বাংলাদেশ বাণী বরিশাল বিভাগের সর্বাধিক প্রচারিত পত্রিকায় পরিণত হয়েছে। সত্য সংবাদ প্রকাশের কারণে যদি কোনো প্রতিবেদকের বিরুদ্ধে মামলা হয়, পত্রিকা কর্তৃপক্ষ তার আইনি সহায়তা নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক কবি রিপন শান, জাতীয় কবিতা পরিষদ ভোলার সহ-সভাপতি ও মুক্তবুলি ম্যাগাজিনের উপদেষ্টা শিক্ষাবিদ কবি ফিরোজ মাহমুদ, দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য নাজিউর রহমান সোহেল ও বোরহানউদ্দিন প্রেসক্লাবের সহ-সভাপতি মেজবাহউদ্দিন সম্রাট ।

দৈনিক বাংলাদেশ বাণীর ভোলা জেলা প্রতিনিধি এম এম রহমানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হেলালউদ্দিন মারুফ, দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার, দ্য বিজনেস স্টান্ডার্ড পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট সাখাওয়াত প্রিন্স, দৈনিক বাংলা পত্রিকার ভোলা জেলা স্টাফ রিপোর্টার ইউসুফ হোসেন অনিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি কবি এরশাদ সোহেল, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মো. নুর উল্লাহ আরিফ, লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খান, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম ইকরাম, ভোলা সদর উপজেলা প্রতিনিধি মো. আবদুল্লাহ নোমান, দৌলতখান উপজেলা প্রতিনিধি মাকসুদুর রহমান পাটোয়ারী, মনপুরা উপেজেলা প্রতিনিধি মো. মহিব্বুল্লাহ ইলিয়াছ, কুঞ্জেরহাট প্রতিনিধি সিরাজুল ইসলাম, শশীভূষণ প্রতিনিধি কামরুল আলম, নিজস্ব প্রতিনিধি মো. মাকসুদুর রহমান, কামাল উদ্দিন তুহিন, মাহবুবুর রহমান প্রমুখ।

দৈনিক বাংলাদেশ বাণীর ভোলা জেলা প্রতিনিধি এম এম রহমান পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন। বরিশাল বিভাগের বৈষম্য ও সংকট মোকাবেলায় অঙ্গীকারবদ্ধ এই পত্রিকার ঈদ পুনর্মিলনী এক ভিন্নমাত্রার সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

এসটি/এমএইচ