জরুরী নাম্বার সমূহ :

ভোলায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ১০:৩২ অপরাহ্ন /
ভোলায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

ভোলা প্রতিনিধি॥ভোলার মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। জলদস্যুদের গুলিতে হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আহত ৩ জেলেকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের উপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩ জেলে। আহত ও নিহত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলা বাঘার হাওলা এলাকায় বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের ৩টি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ভোলা নৌ পুলিশের ইনচার্জ মোঃ শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠানো হয়েছে। এদিকে হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রপ বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।