
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি:ভোলা জেলা চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে উত্তর ১নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আঃ জলিলের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা ও একটি গরু দিয়েছে দক্ষিণ আইচা থানা সোশ্যাল ওয়েলফেয়ার নামে একটি সামাজিক সংগঠন।
মঙ্গলবার (১০ জুন ) সকালে উত্তর চর মানিকা এলাকায় দক্ষিণ আইচা থানা সোশ্যাল ওয়েলফেয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা সোশ্যাল ওয়েলফেয়ারের উপদেষ্টা মোঃ মনজুরুল ইসলাম, আহ্বায়ক আব্দুর রব সবুজ, যুগ্ম আহ্বায়ক মোঃ মমিন, মোহাম্মদ তোফায়েল, ক্রীড়া সম্পাদক মোঃ ইউসু, বিপ্লব ও মোঃ সুমন সহ স্থানীয় অসংখ্য শুভাকাঙ্ক্ষী। তাদের উপস্থিতি এই মানবিক কাজকে আরও অর্থবহ করে তুলেছে।
উত্তর চর মানিকা নতুন বাজারের সাইকেল মিস্ত্রি, আমাদের অতি পরিচিত এবং প্রিয় মুখ, পরিশ্রমী ও সৎ মানুষ আব্দুল জলিল মিয়া—সম্প্রতি এক হৃদয়বিদারক দুর্ঘটনায় একজন ছোট শিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার এই আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।তার প্রেক্ষিতে নিহতর পরিবারকে গরু ও আর্থিক সহায়তা প্রদান করা হলো।
এসটি/এমএইচ
আপনার মতামত লিখুন :