জরুরী নাম্বার সমূহ :

বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আ. মালেক মোল্লা আর নেই


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ১০:০৮ অপরাহ্ন /
বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আ. মালেক মোল্লা আর নেই

সংবাদ টাইমস ডেস্ক॥বরিশালের বানারীপাড়ায় ৭৫ পরবর্তী আওয়ামী লীগের চরম দুঃসময়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আ. মালেক মোল্লা (৭৫) আর নেই।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল সোয়া ৮টার দিকে বরিশাল শহরের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

তিনি ব্রেন স্ট্রোকের কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আ. মালেক মোল্লা ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমনের শ্বশুর। এদিন বাদ আসর জানাজা শেষে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে বানারীপাড়ার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।