সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

বাউফলে শিশুর করুণ মৃত্য


Songbad Times প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন /
বাউফলে শিশুর করুণ মৃত্য

পটুয়াখালী বাউফলে অসাবধানতাবশত অকালে ঝরে গেল একটি তাজা প্রাণ। ভাইবোনের সাথে কলা খাওয়ার সময় গলায় কলা আটকে গিয়ে মোতালেব (০৪) নামের একটি শিশুর মারা গেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব ওই ইউনিয়নর বড় ডালিমা গ্রামের ৭নং ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন মরিয়ম (৭) ও মোতালেব ( ৩ বছর ৭মাস) কলা খাওয়ার পাশাপাশি বাড়ীর উঠানে খেলা করছিলো। হঠাৎ মোতালেব বমি করে অসুুস্থ হয়ে পড়ে।

মা নাসরিন আক্তার কান্না বিজরিত কন্ঠে বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম। এর পরে আর কিছু বলতে পারিনা।

নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ হয়ে পড়লে মোটর সাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিলো। জরুরি বিভাগে নিয়ে আশার পর সে মারা যায়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।