
মো.দুলাল হোসেন, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে সকাল ১০টায় গ্রুপভিত্তিক জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ, বিজয় মিছিল শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. নুরনবী তালুকদার ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মেহেরুন নেসা প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করেন।
শিশুদের মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা সহায়ক ভৃমিকা পালন করবে অভিমত ব্যক্ত করেছেন ওই শিশুদের অভিভাবকগন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :