সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

বাউফলে আসন্ন নির্বাচন বাস্তবায়নে প্রশাসনের অভিযান


Songbad Times প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন /
বাউফলে আসন্ন নির্বাচন বাস্তবায়নে প্রশাসনের অভিযান

মো. দুলাল হোসেন, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে নির্বাচনী নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।

১৪ ডিসেম্বর,রবিবার দুপুর ০১টা থেকে এ অপসারণ কাজ শুরু হয়। বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়ক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশ’ ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সেহাগ মিলু, “বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদে স্যারের নির্দেশে এগুলো অপসারণ করা হয়। প্রধান নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের শনিবার পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণের সময় বেধে দেয়া হয়। অনেক প্রার্থীরা তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ সরিয়ে নিলেও অনেকে প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ রয়ে যায়। গ্রামগঞ্জের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণগুলো গ্রাম পুলিশকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। তারা অপসারণের কাজ করছেন।

এ ব্যাপারে ওই সব প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, “ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার পদক্ষেপ নিবেন।”

এসটি/এম