জরুরী নাম্বার সমূহ :

জেলায় পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন সিরাজুল ইসলাম


Songbad Times প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন /
জেলায় পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন সিরাজুল ইসলাম

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ) লালমোহন ভোলা॥ভোলা জেলার লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ভোলা জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় জুলাই মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসপি শরিফুল হক নিজেই।

এর আগে সিরাজুল ইসলাম একটানা চারবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মাঝখানে দুই মাস বিরতি থাকলেও ফের নিজের কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জন করলেন তিনি।

ভোলা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতারসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিতেই তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে ওসি সিরাজুল ইসলাম বলেন,“কাজের স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। এতে কাজের গতি ও প্রেরণা দুটোই বেড়ে যায়। আমার এই অর্জনকে সম্ভব করার জন্য ভোলা জেলা পুলিশ সুপার মো. শরিফুল হকসহ জেলার সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকারসহ জেলার সব ইউনিটের পুলিশ সদস্যরা।

এসটি/এম