সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

চরফ্যাশনে মটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


Songbad Times প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ১:৫২ অপরাহ্ন /
চরফ্যাশনে মটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে সরকার অনুমোদিত মটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইলেকট্রনিক্স ব্যাটারিচালিত মোটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শনিবার (১ জুন) দুপুরে বাংলাদেশ ইলেকট্রনিক ব্যাটারি চালিত মটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে চরফ্যাশন থানার রোডে অবস্থিত তাদের নিজস্ব কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ইয়াছিন সাজি ও সাধারণ সম্পাদক মিলন বলেন, “আমরা কারও কাছ থেকে চাঁদা নেই না, কাউকে দিতেও বাধ্য নই। আমাদের ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র সরকার কর্তৃক অনুমোদিত এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র বৈধভাবে প্রস্তুত রয়েছে।

তারা আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল আইনকে পাশ কাটিয়ে গুজব ছড়িয়ে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে ফেডারেশন ও অনুমোদিত প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। “যদি কারও কোনো অভিযোগ থাকে, তাহলে তা আইনি পথে প্রমাণ করুক। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং অপপ্রচার চালানো কখনোই গ্রহণযোগ্য নয়,” বলেন ফেডারেশন নেতারা।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতৃবৃন্দ এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসটি/এমএইচ