জরুরী নাম্বার সমূহ :

চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি, নিখোঁজ ১


admin প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ১:৪২ পূর্বাহ্ন /
চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি, নিখোঁজ ১

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ভোলার চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকায় ঘুমন্ত মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিখোঁজের দুইদিনেও উদ্ধার হয়নি। শুক্রবার (২১ মার্চ) বিকালে তেঁতুলিয়া নদীর চরমানিকা ৩নং ওয়ার্ড সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এদূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করলেও দুইদিনেও হদিস মেলেনি নিখোঁজ জেলের। নিখোঁজ জেলে নজরুল ইসলাম নজরুল নগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।

শনিবার এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে।

স্থানীয় জেলেরা জানান, নদীতে জাল পেতে জেলে নজরুল নৌকায় ঘুমাচ্ছিলেন। এসময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকায় ধাক্কা দিলে জেলে নজরুলসহ নৌকাটি নদীতে ডুবে যায়। পরে জেলেরা ডুবন্ত নৌকাটি তাৎক্ষনিক উদ্ধার করতে সক্ষম হলেও জেলে নজরুলকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিরসের উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযানে গেলেও গত দুই দিনে সন্ধান মেলেনি নিখোঁজ জেলের।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, নদীতে নিখোঁজ জেলে জাল ফেলে ওই নৌকায় ঘুমাচ্ছিলো। বালুভর্তি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে নৌকা ডুবে জেলে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিলেও দুই দিনে তার সন্ধান মেলেনি। তবে তেঁতুলিয়ার ওই স্থানটি তিনটি নদীর মোহনা হওয়ার উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।

দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, আল মদিনা নামের বল্কহেডটি আটক করে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।

এসটি/এমএইচ