
ভোলার চরফ্যাশনে গ্রাম আদালতের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে গ্রাম আদালতের অগ্রগতি ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।
এসময় তিনি বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে সক্রিয় ও কার্যকর রাখা অত্যন্ত জরুরি। তাই মামলার দ্রুত নিষ্পত্তি ও সেবার মানোন্নয়নে সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় জেলা ম্যানেজার অক্ষর সরকার গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তির ধাপসমূহ, মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুতকরণ, এবং গ্রাম আদালত সম্পর্কিত আইন ও বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় চরফ্যাশনের সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ রিয়াজ মোর্শেদ ও শিউলি বেগম উপস্থিত ছিলেন।
এসটি/এম
আপনার মতামত লিখুন :