
সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.রাকিব শিকদার এক বিবৃতিতে অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। তাঁর দাবি, বৈষম্য বিরোধী প্লাটফর্মের মাধ্যমে দেশবাসী দলমত নির্বিশেষে একত্রিত হয়ে ফ্যাসিবাদী খুনি আওয়ামীলীগের পতনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছে। কিন্তু সেই ঐক্যের চেতনায় চিড় ধরিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের লাভের জন্য কাজ করছে।
তিনি বলেন, “আমরা নবগঠিত এনসিপিকে স্বাগত জানাই আমরা চাই এনসিপি এদেশের স্বাধীন, সর্বভৌমত্ব ভোটাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে ফ্যাসিবাদের জন্য আতংক হয়ে থাকবে কিন্তু দুঃখের বিষয় এবং গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, তারা টাকার বিনিময়ে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছে, এমনকি মোটা অঙ্কের বিনিময়ে পদও দিচ্ছে।”
রাকিব শিকদার আরও বলেন, এনসিপির কিছু নেতা-কর্মী এখন জনগণের স্বার্থের পরিবর্তে সচিবালয়, থানা এবং বিভিন্ন সরকারি দপ্তরে নিজেদের সুবিধা আদায়ের পেছনে ছুটছে, যা অত্যন্ত লজ্জাজনক।
ছাত্রদল নেতা মনে করেন, এনসিপির এখনই উচিত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের পাশে দাঁড়ানো এবং মাঠ পর্যায়ে আস্থা অর্জনের জন্য কাজ করা। অন্যথায়, দলটি দ্রুত রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।
তিনি এনসিপির কিছু নেতাকর্মীর অসংযত ও অশিষ্ট আচরণেরও সমালোচনা করে বলেন, “রাজনীতিতে টিকে থাকতে হলে শিষ্টাচার রক্ষা করতে হয়, সিনিয়রদের সম্মান করতে হয়। বেয়াদবি আর ঔদ্ধত্য নিয়ে রাজনীতিতে কেউ টিকে থাকতে পারে না।”
এসটি/এমএইচ
আপনার মতামত লিখুন :