
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার পিতা মরহুম শাহে আলম মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর চরফ্যাশন উপজেলার দুলারহাট ঈদগাহ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মরহুম শাহে আলম মিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে তাঁর কর্মময় জীবন, সততা, মানবিকতা ও সমাজের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, জাকির হোসেন, নাছির উদ্দিন, মহিউদ্দিন মাস্টারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি মরহুম শাহে আলম মিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
এসটি/এম
আপনার মতামত লিখুন :