
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চরফ্যাশনের জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার দুলারহাট থানার আহমেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় আহত মো. ফারুক (৪০) কে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ফারুকের স্ত্রী কুলসুম (৩৫) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিবাদী শামীম, ইউসুফ, শরীফ,ছিয়াম,কাউসার,ফরিদ, তামিম,নোমান ও আব্দুল লতিফ গংদের সাথে জমিজমা সংক্রন্ত বিষয়ে দীর্ঘদিন যাবত ফারুকদের পরিবারের সাথে বিরোধ চলে আসছে এবং অকারনে ঝগড়া, মারপিট, খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন অটো চালক ফারুক পাশবর্তী ভাড়ানি নামক এলাকা থেকে বাড়ি ফেরার পথে লতিফের দোকান নামক এলাকায় পৌছালে বিবাদীরা অকথ্য ভাষায় গালমন্দ ও উচ্চবাক্য করতে থাকে তারা। কারন জিজ্ঞাসা করতে এগিয়ে আসলে শামীম ও তার সাথীরা তাকে এলাপাতাড়িভাবে মারপিটসহ ধারালো ছুরি ও দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এবং তার অটো বোরাক গাড়িটি ভাংচুর করেন।
পরে আহত ফারুকের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং স্থানীয় ও আহতের স্বজনেরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ফারুকের স্ত্রী কুলসুম বলেন,আমার স্বামীর উপর শামিম গংরা অতর্কিত হামলা চালাই আমি এর বিচার চাই।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আরিফ ইফতেখার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এসটি/এমএইচ
আপনার মতামত লিখুন :