
শাকিল খান, লালমোহন (ভোলা)॥ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে সিয়াম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম একই ইউনিয়নের মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে। সিয়ামের বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকায় সে মহেষখালীর সরকারি আবাসনে নানির কাছে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামে সিয়াম। পরে অনেকক্ষণ তাকে না দেখে খুঁজতে শুরু করেন নানি। এসময় পুকুরে গোসল করতে নেমে স্থানীয় এক ব্যক্তির পায়ে মরদেহের স্পর্শ লাগে। এরপর খলিল নামে এক ব্যক্তি পানিতে নেমে সিয়ামকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :