সর্বশেষ :

জরুরী নাম্বার সমূহ :

ব্রেকিং নিউজ :

ভারত-আমেরিকার ইনসাফ নয়, চাই ইসলামের ন্যায়বিচার: মুফতি সৈয়দ রেজাউল করিম


Songbad Times প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন /
ভারত-আমেরিকার ইনসাফ নয়, চাই ইসলামের ন্যায়বিচার: মুফতি সৈয়দ রেজাউল করিম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, “আমরা ভারত ও আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।”

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ভোলার চরফ্যাশন টিবি স্কুল মাঠে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামের পক্ষে ‘বাক্স’ ঘোষণা করলে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ইসলামের পথ থেকে দেশকে সরানোর চেষ্টা করছে।

চরমোনাই পীর আরও বলেন, “ভোটের মাধ্যমে এলাকার উন্নয়ন হয়। তাই আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকে কামাল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইসলামের বাক্স একটাই—হাতপাখা প্রতীক।”

তিনি উপস্থিত নেতাকর্মী, ওলামা, ইমাম-মোয়াজ্জেম, যুবক-ছাত্র ও নারী ভোটারদের উদ্দেশে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভায় ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দীনের সভাপতিত্বে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় হাতপাখা প্রতীকের সমর্থনে কয়েক হাজার নেতাকর্মী ও ভোটার মিছিলে অংশ নেন।

এসটি/এম