
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারের (৫৩) ওপর হামলা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন হয়েছে।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দুপুর তিন টার দিকে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসানের ”মা” মাহমুদা বেগম। একই দিন দুপুর আড়াই টার দিকে বিএনপি উপজেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘটনাকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করেছেন।
মোশারেফ হোসেন ওই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাসিন্দা। তার ছেলে মেহেদী হাসান ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১৮ জুলাই বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। মেহেদী অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক হিসেবে কাজ করতেন।
শনিবার বাউফল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের ”মা” মাহমুদা বেগম অভিযোগ করেছেন, ঘটনার দিন গত শুক্রবার ১২ টার দিকে জামায়াতের কয়েক নারী কর্মী হোসনাবাদ গুচ্ছ গ্রাম এলাকায় যান। তখন বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতা-কর্মীরা জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করার চেষ্টা চালায়। তখন তিনি বাঁধা দিলে বিএনপির নেতা-কর্মীরা তাকে (মোশারেফ) এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে। তিনি রক্ষা করতে গেলে তাকেও লাঞ্চিত করা হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাহামুদা বেগম বলেন,তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি এঘটনার সুষ্ঠ বিচার দাবি করছেন।
অপরদিকে, সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার বলেন,জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পরিবারকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত ঘটনা হলো-সম্প্রতি মোশারেফ হোসেন বাসের টিকিট নিয়ে ভাড়া পরিশোধ করেননি। এ নিয়ে ঘটনার দিন শুক্রবার বাসের টিকিট ক্রেতার সঙ্গে মোশারেফ হোসেনের কথা-কাটা কাটি হয়েছে।ওই তুচ্ছ ঘটনাকে রঙলাগিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
এসটি/এম
আপনার মতামত লিখুন :